ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ মোস্তফা কামালের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০৩:৪৯:১৯

ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ, অধ্যক্ষ মোস্তফা কামালের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

জেলা (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দুই কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ড.আ.জ.ম ওবায়েদুল্লাহ ও সাবেক জামায়াতের ভোলা জেলা আমীর মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালের 'বর্ণাঢ্য জীবন নিয়ে' স্মৃতিচারন ও দোয়া অনুষ্ঠান গতকাল ১৮ মে সোমবার বিকেল চারটায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয়। 

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি মো.আবিদুর রহমান। 

প্রধান অতিথি বলেন, ড.আ.জ.ম ওবায়দুল্লাহ ছিলেন নানান গুণে গুণান্বিত। তিনি ইসলামী আন্দোলনের জন্য যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য। 

এছাড়া বিশেষ অতিথি কাজী হারুন অর রশিদ  বলেন, যেখানে গুনিদের কদর হয় না সেখানে গুনির জন্ম হয় না। ড.আ.জ.ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামাল ভোলার ১৮ লক্ষ মানুষের জন্য সম্পদ। তাদের রেখে যাওয়া কাজ আমাদেরকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথির হিসেবে অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ড.আ.জ.ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামালকে খুব কাছ থেকে দেখেছি। তারা নিঃসন্দেহে যে কোন প্রশ্নের ঊর্ধ্বে থেকে ইসলামী আন্দোলনের কাজ করেছেন। 

এছাড়া অতিথিবৃন্দ মরহুমদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিচারণ করেন।

উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বানীর সম্পাদক আযাদ আলাউদ্দিন ও মরহুম অধ্যক্ষ মোস্তফা কামাল এর বড় জামাতা প্রভাষক রিয়াজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর নেতৃত্ববৃন্দ প্রমুখ।

প্রোগ্রাম শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাশন খাস মহল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

এ সম্পর্কিত খবর

‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’

সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

মন্ত্রিসভায় রদবদল আসছে আজ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি

পাইকগাছায় ফ্রেন্ডশিপের দেশের প্রথম ওডিআর সেন্টার চালু

রাবিতে সাড়ে ছয় বছরে আত্মহত্যায় ঝরল ১৬ শিক্ষার্থীর প্রাণ

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে হাদী হত্যার বিচার চাইলেন জুমা 

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ